আমাদের গল্প
টিনএজারদের কোডের প্রেমে ফেলতে চাই।
Codino Institute এমন একটি অনলাইন স্পেস যেখানে ১০–১৮ বছর বয়সী কিশোর‑কিশোরীরা প্রোজেক্ট, পাজল আর গেম বানাতে বানাতে প্রোগ্রামিং শিখে।
আমাদের মিশন
আমরা চাই কোড শেখা যেন বোঝা না লাগে, বরং LEGO ব্লকের মত – ছোট ছোট টুকরায় গড়ে ওঠা একেকটা প্রোজেক্ট। তাই প্রতিটি লেসন সহজ ভাষায়, ছোট স্টেপে আর অনেক উদাহরণ সহ সাজানো।
কাদের জন্য?
যেসব টিনএজাররা –
- গেম খেলতে পছন্দ করে
- গল্প বানাতে বা আঁকতে ভালোবাসে
- ইন্টারনেটে নিজে কিছু বানিয়ে শেয়ার করতে চায়
আগে কখনো কোড না করলেও সমস্যা নেই, শুধু কৌতূহল থাকলেই হয়।
01
প্রোজেক্ট‑বেইজড
শুরুদের জন্য বানানো কোর্স যেখানে প্রতিটি ধাপেই কিছু না কিছু বানিয়ে ফেলবে – গেম, স্টোরি বা ছোট ওয়েব অ্যাপ।
02
ছোট ছোট লেসন
স্কুলের পর বা কোচিংয়ের ফাঁকে সহজেই করার মত ১৫–২০ মিনিটের ছোট ছোট লেসন।
03
সার্টিফিকেট
প্রতিটি কোর্স শেষ করলেই সুন্দর সার্টিফিকেট, যা তুমি শেয়ার করতে বা ভেরিফাই করাতে পারবে।